কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ এ ০২:০৪ PM

মাননীয় সচিব

ড. হাফিজ আহমেদ চৌধুরী

সচিব

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

ড. হাফিজ আহমেদ চৌধুরী ০১ সেপ্টেম্বর, ১৯৬৯ খ্রিষ্টাব্দ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা হতে এসএসসি, ঢাকা কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি লাভ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় হতে এমফিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০ জানুয়ারি, ২০০০ খ্রিষ্টাব্দ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং উইং (বর্তমানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ)-এ চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে একই মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং), উপসচিব (ড্রাফটিং), যুগ্মসচিব (ড্রাফটিং) এবং অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি লাভ করেন। তিনি সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ১৯৯৪ সাল হতে অধস্তন আদালতে এবং ১৯৯৬ সাল হতে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

ড. হাফিজ আহমেদ চৌধুরী গত ০১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ হতে ২৪ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত সচিবের রুটিন দায়িত্ব পালন এবং পরবর্তীতে ২৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে সচিব পদের চলতি দায়িত্বে যোগদান করেন। ১৯ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব পদে যোগদান করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি বহু সামাজিক সংগঠনের সাথেও জড়িত। তিনি কমনওয়েলথ এসোসিয়েশন অব লেজিসলেটিভ কাউন্সেল, এশিয়ান এসোসিয়েশন অব লেজিসলেটিভ কাউন্সেল, বাংলাদেশ আইন সমিতি, অফিসার্স ক্লাব, ঢাকার সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন-এর জীবন সদস্য। তিনি Legislative Deskbook of Bangladesh গ্রন্থের সম্পাদনা সদস্য এবং Introduction to Legislative Drafting গ্রন্থের সংকলন পর্ষদের সদস্য ছিলেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন